কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ এ ০১:২৩ PM

একনজরে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী

কন্টেন্ট: পাতা

রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে : প্রথমত বাংলাদেশ পরিষদ গ্রন্থাগার, গণসংযোগ বিভাগ, তথ্য ও বেতার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে চালু ছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালে ৩.৮০ একর ভূমির নিয়ে প্রথম পাঁচশালা পরিকল্পনার (১৯৭৩-৭৮) অধীনে গৃহীত "Development of Public Libraries in Bangladesh" এর আওতায় রাজশাহীতে একটি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার স্থাপন কাজের সূচনা হয়। কিন্তু ডিজাইন তৈরী ও অন্যান্য বিলম্বের কারণে উক্ত প্রকল্পের আওতায় বাস্তব অগ্রগতি অর্জন হয়নি। পরবর্তীতে ১৯৮০-৮১ সালে গৃহীত দেশের দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার অধীনে " Development of Rajshahi Divisional Public Library " (Revised) শীর্ষক একটি প্রকল্পের আওতায় ১৯৮৩ সাল নাগাদ প্রায় ১১৬.০০ লক্ষ টাকা ব্যয়ে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের জন্য গ্রন্থাগার ভবন ও অন্যান্য সুযোগ সুবিধাদি সৃষ্টি করা হয়। ৩১ আগস্ট ১৯৮২ সালে বাংলাদেশ পরিষদ বিলুপ্ত হওয়ার পর বাংলাদেশ পরিষদের সমস্ত পুস্তক, আসবাবপত্র ও প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী সরকারি গণগ্রন্থাগারে আত্মীকরণ করে ৫ সেপ্টেম্বর ১৯৮২ সালে প্রাথমিক ভাবে জেলা পরিষদ ভবনে গণগ্রন্থাগারটি চালু করা হয়। পরবর্তীতে গণপূর্ত বিভাগ কর্তৃক নির্মাণকৃত বর্তমান ভবনটি ৯ ফেব্রুয়ারি ১৯৮৩ সালে হস্তান্তরের পর এই ভবনে গণগ্রন্থাগারের কার্যক্রম শুরু হয়।

গণগ্রন্থাগারের নাম মন্ত্রণালয় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বর্তমান গণগ্রন্থাগার প্রতিষ্ঠার বছর ১৯৮২ খ্রি.
লাইব্রেরির সময়সূচি

শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত ।

সাপ্তাহিক ছুটি: বৃহস্পতিবার, শুক্রবার ও আন্যান্য সরকারি ছুটির দিন ।

বইয়ের সংখ্যা ১,০৬,৩৯২ টি
দৈনিক পত্রিকা
বাংলা- ক) দৈনিক জাতীয় পত্রিকাসমূহঃ ১. দৈনিক ইত্তেফাক ২. দৈনিক আমাদের সময় ৩. দৈনিক সংগ্রাম ৪. দৈনিক জনকন্ঠ ৫. দৈনিক ইনকিলাব ৬. দৈনিক প্রথম আলো ৭. দৈনিক যুগান্তর ৮. দৈনিক কালের কন্ঠ ৯. দৈনিক করতোয়া ১১. দৈনিক ভোরের কাগজ ১২. দৈনিক সমকাল ১৩. দৈনিক যায় যায় দিন ১৪. দৈনিক মানব জমিন ১৫. দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৬. দৈনিক মানব কন্ঠ ১৭. দৈনিক আলোকিত বাংলাদেশ

খ) দৈনিক স্থানীয় পত্রিকাসমূহঃ ১. দৈনিক সোনালী সংবাদ ২. দৈনিক নতুন প্রভাত ৩. দৈনিক সানশাইন

গ) দৈনিক সৈজন্য পত্রিকাসমূহঃ ১. দৈনিক সোনার দেশ ২. দৈনিক বার্তা ৩. রাজশাহী সংবাদ

ইংরেজি: 1. New Age 2. The daily star 3. The Daily Observer 4. Daily Sun

সাময়িকী

১. সাপ্তাহিক Holiday ২. সাপ্তাহিক রোববার ৩.পাক্ষিক ক্রিড়া জগত ৪.পাক্ষিক অন্যদিন ৫.মাসিক রহস্য পত্রিকা ৬. মাসিক কারেন্ট নিউজ ৭. মাসিক ওয়ার্ল্ড ৮. মাসিক মদিনা ৯. মাসিক কম্পিউটার জগৎ ১০.মাসিক সরগম ১১. মাসিক মাসিক কারেন্ট এ্যাফেয়ার্স ১২.ত্রৈমাসিক সমাজ নিরিক্ষা ১৩.মাসিক উত্তরাধিকার ১৪. ত্রৈমাসিক The journal social ১৫. ত্রৈমাসিক ব্যাক টু গড হেড ১৬. ত্রৈমাসিক ইতিহাসের খসড়া ১৭. ত্রৈমাসিক বাংলাদেশের হৃদয় হতে ১৮. ত্রৈমাসিক নতুন দিগন্ত ১৯. পাক্ষিক নিউজ লেটার ২০. সা: চাকুরির খবর

বাঁধাইকৃত পত্রিকা ও সাময়িকী

প্রতিষ্ঠালগ্ন থেকে বাঁধাইকৃত দৈনিক জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং সাময়িকীসমূহের নামের তালিকাঃ

ক) বাঁধাইকৃত দৈনিক জাতীয় পত্রিকাসমুহের নামের তালিকাঃ

১. দৈনিক ইত্তেফাক -1975 হতে চলমান

২. দৈনিক প্রথম আলো -2003 হতে চলমান

৩. The daily star- 2010 হতে চলমান

খ) বাঁধাইকৃত দৈনিক স্থানীয় পত্রিকাসমুহের নামের তালিকাঃ

১. দৈনিক সোনালী সংবাদ- 2001 হতে চলমান

২. দৈনিক নতুন প্রভাত- 2004 হতে চলমান

গ) বাঁধাইকৃত সাময়িকীসমুহের নামের তালিকাঃ

১. সাপ্তাহিক রোববার- 1981 হতে 2018 পর্যন্ত

২. মাসিক সরগম – 1999 হতে চলমান

৩. পাক্ষিক ক্রীড়া জগৎ – 1993 হতে চলমান

৪. বাংলাদেশ গেজেট- 1988 হতে চলমান

সম্প্রসার‌ণমূলক কার্যক্রম সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করার নিমিত্ত গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন : জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন, বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে বই পাঠ, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা এবং চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয় । এছাড়া সপ্তাহের প্রতি রোববার বিশেষ লার্নিং সেসন এবং বিশেষ বিশেষ দিবসে গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করা হয় ।
গ্রন্থাগার সেবা
১. পাঠক সেবা ২. রেফারেন্স সেবা ৩. শিশু সেবা ৪. পরামর্শ সেবা ৫. নির্বাচিত তথ্য বিতরণ সেবা ৬. তথ্য অনুসন্ধান সেবা ৭. পুস্তক লেনদেন সেবা ৮. পুরাতন পত্রিকা সেবা ১০.সাম্প্রতিক তথ্যজ্ঞাপন সেবা
ইন্টারনেট সেবা ফ্রি ইন্টারনেট সেবা
অন্যান্য কার্যক্রম বেসরকারি গণগ্রন্থাগারসমূহকে তালিকাভুক্ত করা
পাঠকক্ষের সংখ্যা ০২ টি

ঠিকানা : লক্ষ্মীপুর (রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর দক্ষিণ পার্শ্বে), রাজশাহী।

ফোনঃ ০২৫৮৮৮০১৫৪ ; মোবা:০১৩৩২৮৪৫৭৫০

শাখা সরকারি গণগ্রন্থাগার, সোনাদিঘীর মোড়, রাজশাহী। মোবাঃ

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন